দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আমজাদ হোসেন ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরি করেছেন।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল মাঠে এ পতাকা প্রদর্শন করা হয়।
আমজাদ হোসেন জানান, ২০০৫ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে জার্মানির হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে সুস্থ হওয়ার পর থেকে জার্মানির প্রতি তার ভালোবাসা জন্মায়। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম দেড় কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন তিনি। এরপর প্রতি বিশ্বকাপে পতাকার দৈর্ঘ্য বাড়ান। ২০১০ সালে আড়াই কিলোমিটার, ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার, ২০১৮ সালে সাড়ে পাঁচ কিলোমিটার এবং এবার সাড়ে সাত কিলোমিটার করেছেন।
২০১৪ সালে তৎকালীন জার্মান রাষ্ট্রদূত তার বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন এবং জার্মান ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করেন।
আমজাদ হোসেন বলেন, ‘ভালোবাসা থেকেই এগুলো করেছি। কারও কাছে সাহায্য চাইনি।’ তিনি এবারের পতাকাটি জার্মানির জাদুঘরে সংরক্ষণের জন্য উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রদর্শনী দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে জার্মান ফুটবল দলের সমর্থকরা আসেন।
এমএম/